সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার মেঘনা উপজেলায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে বাজার, সড়ক ও জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে মানুষজনের চলাচল বৃদ্ধি পাওয়ায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে নজরদারি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ বাজার, সড়ক ও জনসমাগমস্থলে নিয়মিত তদারকি করা হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার কুমিল্লার কথাকে বলেন, “ঈদ মানুষের আনন্দের উৎসব। এই আনন্দ যেন নির্বিঘ্ন ও নিরাপদ পরিবেশে সবাই উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়াও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও স্বাভাবিক মূল্য বজায় রাখার বিষয়েও প্রশাসন নজর রাখছে। একই সঙ্গে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছেন তিনি।”