বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মেঘনায় নৌপুলিশের অভিযানে দুই চাঁদাবাজ গ্রেপ্তার

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

কুমিল্লার মেঘনা উপজেলার কাঠালিয়া নদীতে নৌপুলিশের বিশেষ অভিযানে দুই চাঁদাবাজকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাধানগর ইউনিয়নের পাড়ারবন ব্রিজ থেকে প্রায় ৮০০ মিটার দক্ষিণে নদী থেকে চাঁদা আদায়ের সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার রাধানগর ইউনিয়নের পারারবন গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিব হোসেন (২০) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে আব্দুল আজিজ (২৩)। অভিযানের সময় তাদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, একটি রামদা ও দুটি লোহার রড জব্দ করে নৌপুলিশ।

চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আজমগীর হোসাইন বলেন, “নদীতে চাঁদাবাজি দমনে নিয়মিত অভিযান চলছে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে নদীপথে টহল আরও জোরদার করা হয়েছে। চাঁদাবাজি, চুরি বা নৌ–সন্ত্রাসসহ কোনো অপরাধই বরদাশত করা হবে না।”

তিনি আরও জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।