রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সভাপতি আলমগীর, সম্পাদকে জাকির-জাহাঙ্গীর

মো. ইব্রাহীম খলিল মোল্লা
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

মেঘনা উপজেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ নভেম্বর। তার আগে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ এই তিনটি গুরুত্বপূর্ণ পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকায় প্রার্থীরা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রথমবারের মতো প্রার্থী হয়ে মো. আলমগীর হোসেন নেতৃত্বে আসছেন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল গত ১৫ নভেম্বর শনিবার। সেদিন সভাপতি পদে আলমগীর হোসেন ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় নির্বাচন কমিশন তাঁকে নির্বাচিত ঘোষণা করে। একইভাবে সাধারণ সম্পাদক পদে মো. জাকির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলমও একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এতে প্রধান নির্বাচন কমিশনার মো. নামুনুর রশিদ, কমিশনার আলম শাহ আয়ন ও নাজমুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘বিধি মোতাবেক প্রার্থীতা প্রত্যাহারের সময়সীমা শেষে তিনটি পদে একাধিক প্রার্থী না থাকায় তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মেঘনা উপজেলা প্রেস ক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার প্রতীক। এই নির্বাচনী প্রক্রিয়া দেখে অন্যরাও গণতান্ত্রিক চর্চায় উৎসাহিত হবে বলে আমরা বিশ্বাস করি। নির্বাচন যেন শান্তিপূর্ণ, স্বচ্ছ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন হয়, সেদিকেই আমাদের নজর থাকবে। এছাড়াও, আগামী ২৯ নভেম্বর নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।