রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

হোমনায় ওমর ফারুক মুন্না বিতরণ করলেন বিএনপির ৩১ দফার লিফলেট

রাসেল আহমেদ, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

কুমিল্লার হোমনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন ওমর ফারুক মুন্না, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক। তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি বিএনপির সাবেক মন্ত্রী মরহুম এমকে আনোয়ার ও তার সহধর্মিণীর কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। কবর জিয়ারতের পর মরহুম এমকে আনোয়ারের বাসায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত বক্তব্যে ওমর ফারুক মুন্না বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। দেশকে উন্নত ও সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করতে ৩১ দফা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, “আমি কুমিল্লা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। আমি এই এলাকার সন্তান। যদি মনোনয়ন পাই, মরহুম এমকে আনোয়ারের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করব। আমি আপনাদের দোয়া চাই এবং ধানের শীষ প্রতীকে ভোট চাই।”

বক্তৃতার পর ওমর ফারুক মুন্না স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে উপজেলা সদরের বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কৌশল বিনিময় করেন এবং জনসাধারণের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি পুনরায় জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।