রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১৭ শিক্ষার্থী কমপিটেন্ট 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতায় জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) অধীনে অ্যাসেসমেন্টে শ্যামনগর ভাব টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ১৭ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। শনিবার (৩১মে) অনুষ্ঠিত টেইলারিং এন্ড ড্রেস মেকিং লেভেল-২ অ্যাসেসমেন্টে ২০জন শিক্ষার্থী অ্যাসেসমেন্টে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অ্যাসেসমেন্টে ১৭ জন শিক্ষার্থী কমপিটেন্ট হয়েছে। অ্যাসেসর হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌসী আক্তার ও তারানা তাবাসসুম এবং এনএসডিএ-এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মো. আশিকুল ইসলাম। কমপিটেন্ট হওয়া শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কো-অডিনেটর মো. অহিদুজ্জামান লিটন, টিডিএম প্রশিক্ষক নাজমুন নাহার, আসমা উল হুসনা ও আলেয়া খাতুন। ভাব বাংলাদেশের পক্ষ থেকে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পুরস্কৃত করার ঘোষণা দেওয়া হয়েছে।