রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরে সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

রিপোর্ট, ভয়েস অফ সুন্দরবন

শ্যামনগরে ভাসুর-দেবর বিরুদ্ধে এক সৌদি প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। ২৪ মে শনিবার সকাল ১১টার দিকে উপজেলার শাহী মসজিদ সংলগ্ন বংশীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানাযায়, ওই গ্রামে আনছার আলী গাজীর ছেলে বিল্লাল গাজী দীর্ঘদিন সৌদি প্রবাসী হওয়ায় তাহার বড় ভাই ফিরোজ গাজী প্রায় সময় বিল্লালের স্ত্রী দুই সন্তানের জননী সুমাইয়া খাতুনকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছে। কু-প্রস্তাবে রাজি না হওয়ায় সুমাইয়া খাতুনকে সাংসারিক বিভিন্ন বিষয়াদি লইয়া কয়েক বার অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দিয়ে আসছে। একপর্যায়ে জীবন ভয়ে সে দীর্ঘদিন পিতার বাড়ীতে থাকার পরে মায়ের সাথে স্বামীর বাড়ীর আসলে পূর্ব শত্রæতার জের ধরে অভিযুক্ত ভাসুর ফিরোজ, দেবর হেলাল ও সাইদ, শ্বাশুড়ী-শ্বশুর, নোনদ ও জায়েরা একত্রিত হয়ে তাহাদের উপর হামলা চালিয়ে গুরত্বর জখম করে। এতে প্রবাসীর স্ত্রী সুমাইয়া খাতুন ও তার মাতা ফাতেমা খাতুন ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। খবর পেয়ে সুমাইয়া খাতুন এর ভাই মোঃ রবিউল ইসলাম শ্যামনগর থানা পুলিশের সহায়তায় তাহাদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে ভিকটিম উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচারের জন্য দৃষ্টি আকর্ষন করেছেন।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের ভাইয়ের তথ্যের ভিত্তিতে ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ভিকটিমকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।