বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সাতক্ষীরায় রেললাইন দাবিতে স্বপ্নসিড়ির মানববন্ধন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরায় রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন ‘স্বপ্নসিড়ি সাতক্ষীরা’। মঙ্গলবার (১ এপ্রিল ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক সিনিয়র রোভার মেট ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারি জিএম ইয়াসিন আরাফাত, সাবেক রোভার আঃ আলীম, মমতাজুল হক তাজ, মোঃ সিদ্দিক হোসেন, সেকেন্দার আলী, মোঃ ইউনূস আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন, সাতক্ষীরা জেলা দীর্ঘদিন ধরে রেল যোগাযোগ থেকে বঞ্চিত। অথচ দেশের অন্যান্য অঞ্চলে নতুন নতুন রেললাইন চালু করা হচ্ছে। সাতক্ষীরাবাসীর যাতায়াত ও পণ্য পরিবহনের সুবিধার্থে দ্রুত রেললাইন স্থাপনের দাবি জানান তারা।

স্থানীয়রা মনে করেন, সাতক্ষীরায় রেল যোগাযোগ চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, যাতায়াতে সময় ও খরচ কমবে এবং জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই তারা দ্রুত এই দাবির বাস্তবায়ন চান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরার জনগণের স্বার্থে এই দাবি দ্রুত বাস্তবায়ন করা জরুরি।