বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সাতক্ষীরার শ্যামনগরে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ ৩ জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করেছে কোস্ট গার্ড*

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শনিবার ১৫ মার্চ ২০২৫ তারিখ সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্টে কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ মার্চ ২০২৫ তারিখ শুক্রবার বিকেল ৫ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী ও পুলিশের সমন্বয়ে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শৈলখালী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে কচুখালী-হুগলডাঙ্গা সীমান্ত দিয়ে ভারত হতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় সন্দেহভাজন ৩ জন মহিলাকে আটক করা হয়। নারী পুলিশের সহায়তায় আটককৃত মহিলাদের ও তাদের সাথে থাকা ৭টি ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কাপড় ও কসমেটিক্স জব্দ করা হয়।

আটককৃত অবৈধ অনুপ্রবেশকারীদের বিবরণঃ

আটককৃতদের মধ্যে মোছাঃ শাহনেওয়াজ বেগম (৩৯) (ভারতের গুজরাটে বসবাস করতেন বলে স্বীকার করেছেন) এবং মোছাঃ রোজিনা খান (২৬) ও মোছাঃ জুলি (২৮) (ভারতের বেঙ্গালুরুতে বসবাস করতেন বলে জানিয়েছেন)। আটককৃত মহিলারা বাংলাদেশি নাগরিক হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতে বসবাস করে আসছিলেন বলে জানা যায়। তাদের কারো কাছে বৈধ পাসপোর্ট বা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়নি।

 

তিনি আরও বলেন, পরবর্তীতে অবৈধ অনুপ্রবেশকারীদের এবং জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।

 

বাংলাদেশ কোস্ট গার্ড অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।