বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রায়পুরায় দুই ইউপি চেয়ারম্যানের সমর্থকদের টেঁটাযুদ্ধ, নিহত ১

সাদ্দাম উদ্দিন রাজ
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

 

 

 

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা।

 

নরসিংদীর রায়পুরা উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

রবিবার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে চরাঞ্চল বাঁশগাড়ী ইউনিয়নে শুরু হওয়া এই টেঁটাযুদ্ধ এখনও চলছে। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।

 

ইউএনও বলেন, “থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যাচ্ছেন। এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন বলে শোনা যাচ্ছে। পুরোপুরি নিশ্চিত হতে আরও সময় লাগবে।”

 

পুলিশ ও স্থানীয় সূত্র বলছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের বিরোধ দীর্ঘদিনের। বেশ কিছুদিন ধরে এলাকাছাড়া আশরাফুল হকের সমর্থকরা। তারা এলাকায় ঢুকবেন- এ খবরে শনিবার রাত থেকে উত্তেজনা বিরাজ করছিল। রবিবার সকাল ৮টার দিকে আশরাফুল হকের সমর্থকেরা এলাকায় ঢুকলে রাতুল হাসানের সমর্থকেরা বাধা দেন। এ সময় দুই পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র ও টেঁটা নিয়ে টেঁটাযুদ্ধে জড়িয়ে পড়েন।

 

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহমুদুল কবির বাসার জানান, বাঁশগাড়ী থেকে আলমগীর নামের একজনকে মৃত অবস্থায় আনা হয়। এছাড়াও রুবেল নামের আরেকজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আহত ব্যক্তির পরিস্থিতি আশঙ্কাজনক, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।

 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ বলেন, “এক পক্ষের লোকজন এলাকায় ঢোকা নিয়ে দুই চেয়ারম্যানের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন। এখন পর্যন্ত ঠিক কতোজন আহত বা নিহত হয়েছেন, তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।”