বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ইসলামপুরে সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিমের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

মোঃ রুহুল আমিন রাজু
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন সাবেক কেবিনেট সচিব আব্দুল হালিম।

যমুনা ও ব্রহ্মপুত্র নদ-নদী বিধৌত জামালপুর জেলার ইসলামপুরের ১২ টি ইউনিয়ন ও ইসলামপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডের শীতার্ত মানুষের মাঝে তিন দফায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।

ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ ব্যবস্থাপনায় শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত ৪টি অনুষ্ঠানের মাধ্যমে ইসলামপুরের গাইবান্ধা, গোয়ালেরচর, কুলকান্দি ও বেলগাছা ইউনিয়ন সমূহের শীতার্তদের মাঝে এক হাজার দুইশ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ইসলামপুরের চিনাডুলি ও পাথর্শী ইউনিয়নের দ্বয়ের শীতার্তদের মাঝে তিনশটি করে কম্বল বিতরণ করা হয়েছে।

এ শীত বস্ত্র বিতরণ উপলক্ষে শনিবার বিকাল কুলাকান্দি সামছুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদন সরকার।

ইসলামপুরের গোয়ালের ইউনিয়নের মহম্মদপুর বাজারে অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা গোলাম মোস্তফা। একইদিন কুলকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর এর সভাপতিত্বে কুলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ হয়েছে। এসব সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা হেলাল উদ্দীন, রুহুল আজম লুলু, সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী, মনিরুল করিম, মামুনুর রশিদ, মনির খান লোহানী, সোহাগ খান লোহানী প্রমুখ।