বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে ডিসির কম্বল বিতরণ

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁওয়ে ছিন্নমূল ও এতিম শিশুদের মাঝে রাতে কম্বল বিতরণ করেছে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইশরাত ফারজানা। গতকাল রাত সাড়ে ১১টার দিকে ঘন কুয়াশার মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শীবগঞ্জ এলাকার দুটি এতিমখানায় গিয়ে এতিম শিশুদের হাতে কম্বল তুলে দেন তিনি। এ সময় এসব এতিম শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। জানা যায়, তীব্র শীতের পাশাপাশি গত দুই দিন ধরে সূর্যের দেখা নাই ঠাকুরগাঁওয়ে। যার ফলে শীতের প্রাদুর্ভাব বেড়েছে। বইছে হিমেল হাওয়া। এ জন্য শীতার্ত মানুষদের উষ্ণতা দিতে রাতের আঁধারে গাড়িতে কম্বল নিয়ে ছুটছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।

ইশরাত ফারজানা বলেছেন, উত্তরের এই ঠাকুরগাঁও জেলায় শীত অনেক বেশি। আমরা আগে থেকেই শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। একটু উষ্ণতা দিতে সরকারের পক্ষ থেকে বাড়িতে বা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে গিয়ে দেয়া হচ্ছে। রাত বা দিন বলে নয়, মানুষের সেবা করাই আমাদের কাজ। বিতরণ কালে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদার উপস্থিত ছিলেন।