বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

প্রাক্তন স্বামীর হয়রানি মূলক মিথ্যা মামলার শিকার গোপালগঞ্জ কাশিয়ানীসাজাইল ইউনিয়নের – ( মিম )

মোঃ শিহাব উদ্দিন
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

 

 

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ

 

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আওড়াকান্দি গ্রামের টুটুল মোল্লার ছেলে সেহেল মোল্লার দেওয়া হয়রানি মূলক মিথ্যা মামলার শিকার প্রাক্তন স্ত্রী সাজাইল ইউনিয়নের রত্নাকান্দি ফিরোজ শেখের ছোট মেয়ে মিম। প্রাক্তন স্বামী সোহেলে বিরুদ্ধে এ আভিযোগ করেন মিম।

এ ব্যপারে ভুক্তভোগী মিম বলেন, আমার প্রাক্তন স্বামী সোহেল ও তার লোভী বাবা আমার পরিবারের কাছে টাকা দাবি করতো। টাকার জন্য সোহেলের পরিবার আমাকে বিয়ের পরে থেকে প্রায় প্রতিদিন অমানবিক অত্যাচার করতো। এক পর্যায়ে সোহেলকে বিদেশ যাওয়ার সময় দুই লাখ টাকা দেই, তারপরও ওদের অত্যাচার থেকে মুক্তি পাইনি। ওদের হাত থেকে মুক্তি পেতে সোহেলকে ডিভোর্স দিতে বাধ্য হই। এখন সোহেল তার সাথে আমার বৈবাহিক জীবনে তোলা কিছু ছবি যা তার কাছে ছিল সেই ছবিগুলো বাজে অবস্থায় তৈরি করে আমাকে ভয় দেখিয়ে আমার সাথে প্রতারণা করছে। ওরা আমার ছোট দুধের শিশু বাচ্চাকে না দিয়ে ওকে দেখিয়ে মানসিক যন্ত্রণা দিচ্ছে। মিম আরো বলেন, আমি আমার দুধের বাচ্চাকে ফেরত চাই, ছাড়াছাড়ি হওয়ার পরেও ওদের হাত থেকে রেহাই মিলছে না। সোহেলের সাথে ডিভোর্স হওয়ার পরেও সে আমাকে ও আমার পরিবারকে জড়িয়ে মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানি করছে। আমি এই হয়রানি মূলক মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে প্রশাসনের নজরদারি প্রয়োজন বোধ করছি সেই সাথে আমার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আইনের কাছে সাহায্যে প্রার্থনা করছি।

 

এলাকাবাসী সূত্রে জানা যায়, সোহেল ও তার পরিবার অত্যন্ত লেভি প্রকৃতির। ওদের অত্যাচার সহা করতে না পেরে স্বামীর ঘরে ত্যাগ করতে বাধ্য হয়েছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।