রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শামীম ওসমানের জনসভায়  উৎফুল্ল ভাবে সিদ্ধিরগঞ্জ আ.লীগ নেতাকর্মীদের যোগদান

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ-০৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ডাকে ২ রা মার্চ নারায়ণগঞ্জ ডিআাইটির জনসভা সফল করতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা সভায় যোগদান করেন। সিদ্ধিরগঞ্জে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা গতকাল শনিবার দুপুর ২ টার সময় বাস যোগে কর্মীদের নিয়ে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। সিদ্ধিরগঞ্জ থানা আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের সভাপতি আব্দুস সামাদ বেপারীর নেতৃত্বে ৭ শতাধিক কর্মী নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগদান করেন। নাসিক ১ নং ওয়ার্ডের যুবলীগ নেতা ফারুকের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জপুল থেকে ৬ শাতাধিক নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ ডিআইটি শামীম ওসমানের জনসভায় যোগ দেয়। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের নেতা ও আল-জাজিরা লাইমস এর মালিক আনোয়ার ইসলামের নেতৃত্বে সিআই খোলা এলাকা থেকে শতশত নেতাকর্মী নিয়ে জনসভায় যোগদান করেন। নাসিক ১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কামাল হোসেন ওরফে গিয়াস কামালের নেতৃত্বে মিজমিজি পাইনাদী এলাকা থেকে দুই শতাধিক কর্মী নিয়ে যোগ দেন। নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও নারায়ণগঞ্জ জেলার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম মন্ডল এর নেতৃত্বে এসও এলাকা থেকে ১ হাজার নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জে যোগদান করতে দেখা যায়। অপর দিকে নাসিক ৪ নং ওয়ার্ড এলাকা থেকে যুবলীগ নেতা নজরুল ইসলামের নেতৃত্বে শিমরাইল এলাকা থেকে ৮ শতাধিক নেতাকর্মী নিয়ে শামীম ওসমানের জনসভায় যোগ দেন এবং নাসিক ৩ নং ওয়ার্ড সানারপাড় এলাকা থেকে আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনের নেতৃত্বে নেতাকর্মী নিয়ে বিশাল একটি মিছিল নিয়ে নারায়ণগঞ্জে জনসভার উদ্দেশ্যে রওনা করেন। নেতৃত্বদানকারী নেতাকর্মীরা স্বতস্ফূর্ত ভাবে নিজ নিজ মিছিল নিয়ে জনসভায় যোগদান করেন। উক্ত ওয়ার্ড গুলো থেকে নেতাকর্মীদের মিছিল ছিল চোঁখে পরার মত। এসব মিছিলে তরুনদের অংশগ্রহন ছিলো সব চাইতে বেশী। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বলেন, নারায়ণগঞ্জের জনসভা সফল করতে আমাদের নেতা নারায়ণগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ডাক দিয়েছেন। তাই জনসভা থেকে যে দিক নির্দেশনা আসবে ঠিক সেই ভাবেই আমরা এগিয়ে যাবো রাজনীতির মাঠে। আমরা ঐক্যের রাজনীতি করি। এই ভাবে ঐক্যবদ্ধ থেকে নারায়ণগঞ্জের মাটিতে অপশক্তিকে প্রতিহত করবো। নারায়ণগঞ্জের উন্নয়ন অব্যাহত রাখতে নারায়ণগঞ্জ-০৪ আসনের এমপি শামীম ওসমানের হাতকে আরো শক্তিশালী করার জন্য সবার প্রতি আহবান জানান নেতাকর্মীরা।