শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পত্নীতলায় বিএনপি মত বিনিময় সভা অনুষ্ঠিত

শাকিল হোসেন
Update Time : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

 

 

শাকিল হোসেন পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় উপজেলায় বিএনপি মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলার পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৪ টায় পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র আয়োজনে মোবারকপুর বাজারে গণতন্ত্র পুনু:রুদ্ধান ও আগামীর রাষ্ট্র নায়ক দেশ নেতা মো: তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত মতবিনিময় সভায় পাটিচড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো: আব্দুস সামাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব খাজা নাজিবুল্লাহ চৌধুরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপি’র আহবায়ক ( একাংশ ) মো: আনোয়ার হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: মুর্তজা রেজা, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো: আবু তাহের চৌধুরী (ভিপি মন্টু) সহ আরও অনেকে।