শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পঞ্চগড়ের বোদায় কালী পূজা ও দীপাবলি পূজা অনুষ্ঠিত।

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদায় বিপুল উৎসব উদ্দীপনার মাধ্যমে দীপাবলি পূজা অনুষ্ঠিত হয়। বোদা উপজেলায় প্রতিটি মন্দিরে মোমবাতি জ্বালিয়ে দীপাবলি পূজার শুভ সূচনা শুরু হয়। বোদা কলেজপাড়া গ্রামের বাসিন্দা শম্ভুনাথ রায়ের বাসায় গিয়ে দেখা যায় উনি মোমবাতি জ্বালিয়ে দীপাবলি পূজা করতেছেন।

হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামা (কালী) পূজা ও দীপাবলী আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে ছিলো দৃষ্টিনন্দন আলোকসজ্জা।

 

বৃহস্পতিবার গভীর রাতে কালী পূজা এবং পুস্পাঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাধারণত শ্যামা পূজা বা কালী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে।

 

হিন্দু পূরাণ মতে, কালী দেবী দুর্গারই একটি শক্তি। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালী পূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সকল অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয় হয়। কালী দেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুন্ডি, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

 

কালী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় সন্ধ্যায় তাদের বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্জ্বলন করে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করেন। এটিকে বলা হয় দীপাবলী।

 

জানা গেছে, বোদাায় শ্যামা পূজা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সেখানে পূজা ছাড়াও দীপাবলী অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে সহস্র প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।কালীপূজা উপলক্ষে বোদা বাজারের বিভিন্ন স্থানে মাটির তৈরি জিনিসপত্রের বেচাকেনা জমে উঠেছে।