বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার চট্টগ্রামে!  

স ম জিয়াউর রহমান
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

রিপোর্ট: স ম জিয়াউর রহমান

 

 

 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. সোহেল আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল ২৮ অক্টোবর রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

গ্রেপ্তার মো. সোহেল আরমান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর আজিমপাড়ার আব্দুল মোনাফের ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সরকার পতনের পর বিভিন্ন দল ও নিষিদ্ধ সংগঠনের পক্ষে নানা তৎপরতা শুরু করায় বিশেষ অভিযান চলছে। এতে সোহেল গ্রেপ্তার হয়েছেন।

এর আগেও সোহেলের বিরুদ্ধে থানায় মারামারিসহ বিভিন্ন মামলা রয়েছে।