বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে হরিপুরে ৫০ জন চোরাকারবারি ভারত সীমান্তে অবৈধ ব্যবসা বন্ধের কারণে বিজিবির কাছে আত্মসমর্পণ !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

এক সময় বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধভাবে মালামাল পারাপার ছিল যাদের এক মাত্র পেশা । এখন তাঁরাই ফিরেছেন স্বাভা‌বিক জীবনে । ৫০ জন চোরাকারবারি বিজিবির কাছে আত্মসমর্পণ ক‌রে স্বাভাবিক জীবনে ফেরার কথা জানিয়েছেন । সম্প্রতি গত ২৭ অক্টোবর রবিবার সন্ধ্যায় ঠাকুরগাঁও‌ জেলার হ‌রিপুর উপ‌জেলার আটঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিজিবির কা‌ছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ ক‌রেন ৫০ জন চোরাকারবারি । সভায় প্রধান অতিথি হিসেবে তাদের ফুল দিয়ে বরণ করে নেন ৫০-বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানজীর আহম্মদ । এ ছাড়াও সভায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন । বিজিবির সূত্রে জানা যায়, হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নের ৫টি গ্রামের অর্ধশতাধিক চোরাকারবারিরা আত্মসমর্পণ করেছেন । এ সময় তারা চোরাকারবারি পেশা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফেরার লক্ষ্যে বিজিবির নিকট লিখিত অঙ্গীকারনামা করেন । ঠাকুরগাঁও ৫০ ‌বি‌জি‌বির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ জানান, আমাদের দেশের লোক আরেক দেশে গিয়ে গ্রেপ্তার হচ্ছে, বুলেটবিদ্ধ হয়ে লাশ হয়ে দেশে ফিরে আসছে, আমাদের মন খারাপ হয়ে যায় । সীমান্তরক্ষী বাহিনী কখনো চায় না, সীমান্ত এলাকার মানুষ কষ্টে থাকুক । আপনাদের নিরাপত্তার জন্য বিজিবি কাজ করে যাচ্ছে । ২৭ অক্টোবর রবিবার ৫০ জন চোরাকারবারি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার জন্য তাদের কাছে অঙ্গীকার করেছেন । তাদের পুনর্বাসনে সহায়তা করা হবে । স্থানীয়রা জানান, সীমান্তবর্তী গ্রামের অধিকাংশ মানুষ হত দরিদ্র । রোজগারের আশায় তারা অবৈধভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে গরু থেকে শুরু করে নানা মালপত্র আনা-নেওয়া করেন । বিজিবির নানামুখী তৎপরতায় এসব মানুষ স্বাভা‌বিক জীবনে ফিরছেন । গেদুরা এলাকার স্কুল শিক্ষক নজরুল ইসলাম ব‌লেন, ‘চোরা কারবারি ছেড়ে বিজিবির সহায়তায় সঠিক পথে আসায় স্বস্তি ফি‌রে‌ছে । ত‌বে একেবারে চোরাচালান বন্ধে সরকারকে প্রান্তিক নারী-পুরুষের আর্থসামাজিক উন্নয়ন করতে হবে।’