শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণীর এক ছাত্র নিহত। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড় জেলার মাগুরা ইউনিয়নে উক্ত দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানায় অন্তর

রায় বর্মন (১৫) নামে এক ছাত্র নিহত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) বেলা ১১টার দিকে সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় এ দূরঘটনা ঘটে।

 

নিহত অন্তর একই ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।

 

 

মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম কর্মীদের জানান দুর্ঘটনার সময় আশপাশের লোকজন একটি শব্দ পেয়ে ঘটনাস্থলে যান। এ সময় স্কুলের পোশাক পরিহিত অবস্থায় এক শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। একই সময় একটি সাইকেল পড়ে থাকতে দেখেন তারা। এ সময় দ্রুত ইউনিয়ন পরিষদসহ পুলিশে খবর দেয়া হয়। তবে শিশুটি কোথায় যাচ্ছিলো তা জানা যায়নি।

 

নিহত ওই শিশুর পরিবার জানায়, সকালে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হয়েছিল অন্তর।

 

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ জানান ‘কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে যাওয়ার সময় উক্ত দুর্ঘটনাটি ঘটে।