রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্বশুরবাড়ি থেকে আটক ছাত্রলীগ নেতা! 

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

 

 

 

স ম জিয়াউর রহমান :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে তার শ্বশুরবাড়ির এলাকা থেকে আটক করে পুলিশে দিয়েছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

গতকাল ২৪ অক্টোবর বৃহস্পতিবার রাতে তানজীর আহম্মেদ ২৫-৩০জন নেতাকর্মী নিয়ে তার শ্বশুরবাড়ি রূপসি স্লুইসগেট এলাকায় যান। এ সময় খবর পেয়ে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা রিয়াজের শ্বশুরবাড়ি গেলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবদল ও ছাত্রদলের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে তারাব পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, যুবদল নেতা রাসেল ভুঁইয়া, সাইফুল ইসলাম, কাউছার, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি জুয়েল, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এছাড়া তারাব পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজিরকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, রূপগঞ্জ ছাত্রলীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শ্বশুর বাড়ি থেকে ছাত্রলীগ নেতা তানজীর আটক হওয়ায় পুরো এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।