রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মদনে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুরজ্জামান বাবরের জন্মদিন পালিত 

আলী আজগর পনির
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

 

 

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ১০ অক্টোবর বৃহস্পতিবার ৬৬ তম জন্মদিন উপলক্ষে

আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল।আনন্দ মিছিল টি উপজেলার বিএনপির দলীয় কার্যালয় থেকে বেড় হয়ে মদন পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে, সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ মাঠে শেষ হয়।পরে পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাহমুদ রহমান মিটু সঞ্চালনায় উপজেলা ছাত্র দলের সভাপতি এস এইচ পিপুল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

আলোচনা সভায় বিশেষ অতিতি হিসাবে

বক্তব্য রাখেন,মদন উপজেলা ছাত্রদলের ,সাবেক

সভাপতি, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক, সাইফ উদ্দিন আহমদ সেকুল,তিনি বলেন, সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজ্জামান বাবরের জন্মদিন পালন করায়, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল,এবং কলেজ শাখার আহ্বায়ক ও সদস্য সচিবকে ধন্যবাদ জানান, তিনি আরও বলেন, ভাটি বাংলার জনগণের প্রাণের নেতা জন্ম দিনে, নারী পুরুষের একটাই দাবি প্রিয় নেতা বাবর ভাইয়ের দ্রুত মুক্তি।

এ ছাড়া ও সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান, কলেজ শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব সাইমুম আকন্দ, লাইয়ন প্রমূখ।