রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান বিএনপির সহ- দপ্তর সম্পাদক- টিপু

স্বাধীন আলম হোসেন 
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

 

স্বাধীন আলম হোসেন

নাটোর প্রতিনিধি

 

হিন্দু-মুসলমান ভাই ভাই তাদের কোন ভেদাভেদ নেই, সবাইকে নিয়ে দেশ গড়ার আহ্বান করেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু

 

নাটোরের লালপুরে বিএনপি’র আয়োজনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজারো নেতাকর্মীদের নিয়ে গন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৯ই অক্টোবর) বিকেলে লালপুরের বিলমাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গণ সমাবেশকে কেন্দ্র করে হাজারো জনতার ঢল নেমেছে।

 

এ সময় লালপুর এবং বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে গণ সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

 

তাদের হাতে বিএনপি’র প্রতীক ধানের শীষ এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে উল্লাসে মেতে উঠেন নেতাকর্মীরা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।

 

এসময় তিনি বিএনপির নেতাকর্মীদের প্রতি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সার্বিক সহযোগিতা নিয়ে তাদের পাশে থাকার আহ্বান জানান।

 

তিনি আরো বলেন বিএনপি ক্ষমতা থেকে যাবার পর লালপুর বাগাতিপাড়ায় আর কোন উন্নয়ন হয়নি , বিএনপি ক্ষমতায় আসতে হবে না নির্বাচনের আগেই লালপুরের রাস্তাঘাট উন্নয়ন প্রকল্পে তিনি কাজ করবেন বলে জানান।