বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কাজিপুরে রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের এডহক কমিটির পরিচিতি সভা

মোঃ পলাশ শেখ :
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

 

 

মোঃ পলাশ শেখ : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের নবগঠিত এডহক কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিধি মোতাবেক গত ২৪ সেপ্টেম্বর এডহক কমিটি জাতীয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেয়। গত ৬ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পরিচিতি সভায় নবনির্বাচিত সদস্যগণ ও বক্তারা সুষ্ঠু, সুন্দর শিক্ষাদান পরিবেশ নিশ্চিত, আধুনিকতা ও ঐতিহ্যের সংমিশ্রণে শিক্ষার মান উন্নয়ন, সুনাগরিক তৈরির মাধ্যমে উন্নত জাতি গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

সরকার পরিবর্তনের পর রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্ৰি কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করা হয়। নবগঠিত ৫ সদস্য বিশিষ্ট এডহক কমিটির সভাপতি করা হয়েছে এস, এম রেজওয়ানুর রহমানকে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস, এম সাইদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে রাফেজা খাতুন এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ রোকনুজ্জামান (প্রভাষক, বাংলা) কে মনোনীত করা হয়েছে। পরিচিতি পর্ব শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এস, এম সাইদুল ইসলাম (অধ্যক্ষ, ভারপ্রাপ্ত)।

 

এসময় এলাকার বিভিন্ন পর্যায়ের মুরুব্বী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কলেজের নানা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নবগঠিত এডহক কমিটির সভাপতি সভাপতি এস, এম রেজওয়ানুর রহমান, কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ও বিদ্যোৎসাহী সদস্য- সেখ মোঃ গিয়াস উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য- মোছাঃ রাফেজা খাতুন, শুভগাছা ইউনিয়ন বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মোঃ আব্দুস সালাম, শিক্ষক প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান (প্রভাষক, বাংলা বিভাগ)। #