বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ঠাকুরগাঁওয়ে জমিতে জবর দখল করে গাছ রোপনের অভিযোগ !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ,,

ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বান্দিগড়ে জমি জবর দখলের মাধ্যমে গাছ রোপনের অভিযোগ পাওয়া গেছে। ঐ এলাকার মো: আরিফুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী ঠাকুরগাঁও ক্যাম্পের সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকটি দপ্তরে লিখিত অভিযোগ জমা করেছেন।

লিখিত অভিযোগে জানা যায়, আরিফুর রহমান ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার হাবিবপুর মৌজার, জেএল নং–৩০, এস,এ খতিয়ান নং-১৬ এর অন্তগত ২৮৩ নং– গাগে ৩ দশমিক ১২ একর জমি ক্রয় করে ভোগদখলে ছিল। ঐ জমির খতিয়ানে সরফরাজ খাঁন চৌধুরীর নামে রেকর্ড ছিল। তার কাছ থেকে অভিযোগকারী আরিফুর রহমান ১৯৮৬ সালের ২ মার্চ ৩ হাজার ১৬৪ নং- দলিলমূলে ক্রয় করে সেখানে আলু, ইক্ষু ও মূলা সহ বিভিন্ন ফসলাদি লাগিয়ে ভোগ দখলে ছিলেন। এ অবস্থায় গত ৬ আগষ্ট বিকেলে ঐ গ্রামের মো: নুরুজ্জামান (৩৮), মো: নাহিদ (৩২), মো: গংগরু (৫৫), মো: জালাল, মো: লুৎফর রহমান, মো: আরিফ, মো: কশিম উদ্দীন, মো: নুর ইসলাম, মো: শাহিন ও মো: হামিদুল ঐ জমিতে জোরপূর্বক প্রবেশ করে দখলে নিয়ে গাছ রোপন করে বেদখল করেন। এ অবস্থায় উল্লেখিত জমির জবর দখলদারদের হাত থেকে মুক্তির জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন আরিফুর রহমান।