রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন 

মো:মেহেদী হাসান ফুয়াদ 
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

 

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও তার সন্ত্রাসী বাহিনীর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আহতদের পরিবার ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

৬ অক্টোবর ২০২৪ রবিবার সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর নিমতলাস্থ দিনাজপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে আহতদের পরিবারের সদস্যরা জানান গত ১৩ই সেপ্টেম্বর চাঁদার দাবিতে ইউনিয়ন বিএনপির এক সদস্যকে উলঙ্গ অবস্থায় নির্যাতনের প্রতিবাদ করায় জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহীন, হেলাল, লিমন কে বখতিয়ার আহমেদ কোচির নেতৃত্বে সাজু প্লাবন, সোহেল,সোহাগ, রেজা,নবাব,জনিসহ বেশ কয়জন তাদের কুপিয়ে যখন করে।

শাহিনের স্ত্রী আসমাউল হুসনা বুবলি জানান স্বৈরাচার পতনের পর যখন সবার এক হয়ে দেশ গঠনের কথা তখন দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপির একটি অংশ নানা চক্রান্ত, দখলবাজি, চাঁদাবাজি, এবং দলের মধ্যে তীব্র অন্তকম্দল সৃষ্টি করে যাচ্ছে। যা দলের এবং দিনাজপুর বিএনপির রাজনীতির জন্য হুমকিস্বরূপ।

তিনি আরো বলেন, ফ্যাসিবাদ ী সরকার এবং বিএনপির এই অংশের আচরণের কোন পার্থক্য নেই। যার প্রমাণ গত ১৩ই সেপ্টেম্বর। আমি দিনাজপুরের তথা সমগ্র দেশবাসী বিএনপির দিনাজপুর জেলা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। সন্ত্রাসী কচিবাহিনীর প্রতিটি সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধনে পঞ্চম শ্রেণীর কোমলমতি ছাত্রী সুমনা জানান আমি আমার ভাইয়ের নির্যাতনকারীদের শাস্তি চাই।

মানববন্ধনে বক্তারা আরো বলেন ওয়ারেন্ট হলেও এখন পর্যন্ত কোন আসামি পুলিশ গ্রেফতার করেনি। পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলছি তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনয়ানুগ ব্যবস্থা গ্রহণ করুন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আহতদের পরিবারের সদস্য বৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।