রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

৩ রেটিং পয়েন্ট হারিয়েছে বাংলাদেশ

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৯-এ থাকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজটা শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। সিরিজের প্রথম ম্যাচ জিতে এক রেটিং পয়েন্ট পেয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু গত বুধবার দিবারাত্রির ম্যাচে ক্যারিবিয়ানদের কাছে তিন রানে হেরে তিন রেটিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ।

বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৯১। র‌্যাঙ্কিংয়ের সাতে থাকা বাংলাদেশের জন্য উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজটা কঠিন হয়ে পড়েছে। র‌্যাঙ্কিংয়ের নিচের দল বলে ক্যারিবিয়ানদের কাছে হারলেই বিপদ টাইগারদের জন্য।

তিন ম্যাচের সিরিজ এখন ১-১ এ সমতা। সেন্ট কিটসে শেষ ম্যাচে জিতলে এক পয়েন্ট পাবে বাংলাদেশ। আর হেরে গেলে আবারও তিন পয়েন্ট হারাবে। সেক্ষেত্রে বাংলাদেশের পয়েন্ট হবে ৮৮।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের পরেই আছে শ্রীলঙ্কা। যাদের রেটিং পয়েন্ট ৭৭। ছয় নম্বরে থাকা অস্ট্রেলিয়ার (রেটিং পয়েন্ট ১০০) সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ৯। বাংলাদেশের বিরুদ্ধে জয়ে তিন পয়েন্ট পেয়ে ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৭০।