রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

চট্টগ্রাম একাডেমি-শিল্পশৈলী পুরস্কার ২০২৪ পাচ্ছেন ড. মোঃ আবুল কাসেম

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

 

 

 

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

প্রবন্ধ গবেষণায় সামগ্রিক অবদানের জন্য চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত শিল্পশৈলী পুরস্কার ২০২৪ পাচ্ছেন ড. মোঃ আবুল কাসেম। আগামী নভেম্বরের শেষ দিকে তাঁকে এ পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ।

উল্লেখ্য, ২০২২ সালে প্রথমবার প্রবন্ধ-গবেষণায় সামগ্রিক অবদানের জন্য এই পুরস্কার পেয়েছিলেন ড. সুনীতিভূষণ কানুনগো, ২০২৩ সালে দ্বিতীয়বছর মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় অবদানের জন্য পেয়েছিলেন ডা. মাহফুজুর রহমান।

ড. মোঃ আবুল কাসেম ১৯৪৭ সালের ১২ নভেম্বর রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক অধ্যাপক এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য। বাঙালির ইতিহাস, ভাষাতত্ত্ব, সমাজবিজ্ঞান, সাহিত্য এবং চট্টলতত্ত্ব বিষয়ে তাঁর বহু গবেষণামূলক প্রবন্ধ দেশবিদেশের বিভিন্ন জার্নাল এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে।

তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে বাংলা সাহিত্যে মুসলিম স্বাতন্ত্র্যচেতনা (২০০৯), আত্মপরিচয়ের সন্ধানে বাঙালি মুসলমান (আধুনিক যুগ) (দ্বিতীয় সংস্করণ ২০১৯) ও বাংলা ভাষা বিষয়ক বিবিধ বিবেচনা (২০২৪) উল্লেখ্যযোগ্য।