শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্যামনগরের কয়েকশ ভুয়া প্রকল্পের সভাপতি ও সরকারি চাল সিন্ডিকেটের মূল হোতা মোহাম্মদ আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের হস্তক্ষেপ কামনা সচেতন মহলে

Reporter Name
Update Time : শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

ভয়েজ অব সুন্দরবন রিপোর্ট।।

 

 

এই ভদ্রলোকের নাম মোহাম্মদ আলী সাপুই।বাবার নাম জবেদ আলী সাপুই।

বাড়ি শ্যামনগর পৌরসভার অন্তর্গত দেবালয় গ্রামে।শ্যামনগর খাদ্য অফিসে একটা বিশাল সিন্ডিকেট সৃষ্টি করে বছরের পর বছর সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড টি আর, কাবিখা, কাবিটা নিয়ন্ত্রণ করছে।
সরকারি খাদ্য গুদামে যে ধান এবং চাল ক্রয় করা হয় খাদ্য গুদাম কর্মকর্তাকে ম্যানেজ করে গম মোহাম্মদ আলী নিয়ন্ত্রণ করেন। সিন্ডিকেট করে সরকারি নির্ধারিত মূল্যের অর্ধেক মূল্যে ক্রয় করেন। বাইরের কোন ব্যবসায়ীদের শ্যামনগর আসার সুযোগ নেই।
সব সংসদ সদস্যদের সময়ে এই গম মোহাম্মদ আলী খাদ্য অফিস নিয়ন্ত্রণ করেছে।
তবে বিনা ভোটের এমপি জগলুল হায়দারের ১০ বছরের সময়ে মোহাম্মদ আলী আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। মোহাম্মদ আলীর পরামর্শে আওয়ামী লীগের এমপি জগলুল ও মোহাম্মদ আলী এই দশ বছর শ্যামনগর খাদ্য অফিস ও গোডাউন লুটপাট করেছে। এর সঙ্গে খাদ্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট গোডাউনের ওসিএলএসডি জড়িত। বেতঙ্গি, দেবালয়, কাশিপুর, জাবা খালি, হাওয়ালভাঙ্গি বিলে কোটি কোটি টাকার সম্পদ কিনেছে এই মোহাম্মদ আলী।

এমপি জগলুল হায়দারকে নগদ কোটি কোটি টাকার পাশাপাশি অনেক জমি কিনে দিয়েছেন তিনি। চালচলন এবং বেশভূষায় মনে হবে খুব সাধারণ মানুষ। তবে তিনি সাধারণ মানুষ নন। দুর্নীতিতে সিদ্ধহস্ত অসাধারণ ব্যক্তি। আওয়ামী লীগের বিনা ভোটের এমপি জগলুর ১০ বছরে বিশ্বস্ত সহচর।লুটপাট করে সম্পদের পাহাড় করেছেন। এসব দুর্নীতিবাজদের গ্রেপ্তার করলে থলের বিড়াল বেরিয়ে আসবে।

বাংলাদেশ সেনাবাহিনীর কমিশন্ড অফিসারদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া হয়েছে। আপনারা এসব দুর্নীতিবাজদের চিহ্নিত করে গ্রেফতার করুন।চুনোপুটি ধরে লাভ নেই।রুই কাতলাদের ধরে ফেলুন।

এই ভদ্র বেশি সেরা দুর্নীতিবাজ ও ৩ /৪শ ভুয়া প্রকল্পের সভাপতি হয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং শ্যামনগর উপজেলার ফুড অফিসকে জিম্মি করে সরকারি চাল বিক্রির সিন্ডিকেটের মূল হোতা মোহাম্মদ আলী বিরুদ্ধে আরও বিস্তার অভিযোগ নিয়ে আপনাদের সামনে আসছে ভয়েজ অব সুন্দরবন।
শ্যামনগরের সচেতন মহল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ বিশেষ করে দুদকের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া সাধারণ মানুষ দায়িত্বশীল সাতক্ষীরা জেলার সম্মানিত সেনাবাহিনীর সদস্যদেরও হস্তক্ষেপ কামনা করেছেন।

এই মহা দুর্নীতির নায়ক মোহাম্মদ মিজান গং এর মূল হোতা মোহাম্মদ আলীকে আটক করলে শ্যামনগরের অজানা কোটি কোটি টাকার লুটপাটের আসল তথ্য বেরিয়ে আসবে।
#