রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

চিটাগাংরোডে কোমল মিনিবাসের প্রকাশ্যে অবৈধ পার্কিং

Reporter Name
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়নগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক চিটাগাংরোডে প্রকাশ্যে কোমল মিনিবাস অবৈধ ভাবে পার্কিং করে যাচ্ছে। প্রশাসনের তৎপরতা না থাকায় চিটাগাংরোডে বিভিন্ন পরিবহন অবৈধ পার্কিং করছে। এসব গাড়ী তেমন একটা বৈধ কাগজপত্র নাই বলে জানা যায়। এসব গাড়ী পার্কিংয়ের কারনে সাধারন পথচারীদের চলাচলের ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। জানা যায়, দীর্ঘদিন যাবৎ কোমল মিনিবাস সহ বিভিন্ন পরিবহন চিটাগাংরোড মহাসড়কটি অবৈধ ভাবে দখল করে পার্কিং করছে। কিছু অসাধু পরিবহনের নামধারী নেতার শেল্টারে এসব অবৈধ পার্কিং দেওয়া হচ্ছে, বিনিময়ে পরিবহন থেকে ঐসব নামধারী পরিবহন নেতা মাসে মাসে কামিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। সরেজমিনে চিটাগাংরোড গিয়ে দেখা যায় কোমল মিনিবাস সহ বিভিন্ন যানবাহন অবৈধ ভাবে পার্কিং করে যাত্রী উঠা নামা করচ্ছে। এতে সাধারন পথচারীদের চলাফেরার ভোগান্তি শিকার হতে হচ্ছে। কোমল মিনিবাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলমের সাথে কথা বলতে চাইলে তাকে পাওয়া যায়নি। না প্রকাশ না করা শর্তে কয়েকজন ব্যাক্তি জানান, কোমল মিনিবাস সহ এসব পরিবহনের কোন ধরনের কাগজপত্র নাই। নিয়মনীতির তোয়াক্কা না করে রাস্তার পাশে কোমল মিনিবাস অবৈধ ভাবে পার্কিং করে যাচ্ছে। এসব অবৈধ গাড়ী পার্কিয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবেন প্রশাসন এমনটাই প্রত্যাশা সাধারন পথচারীদের। পথচারীরা বলেন, চিটাগাংরোডে মহাসড়কের পাশে কোমল মিনিবাস অবৈধ ভাবে পার্কিং করার কারনে সাধারন মানুষের হয়রানির সহ প্রতিনিয়ত দুর্ঘনার শিকার হচ্ছে। পার্কিং এর জন্য নারীরা রাস্তায় সহজ ভাবে চলাচল করতে পারেনা। চলাচলের জন্য অল্প জায়গা হওয়ার কারনে পুরুষের সাথে ধাক্কা লাগে এতে নারীরা অস্বস্তি বোধ করেন। অনুসন্ধান চলছে এসব অবৈধ গাড়ী পার্কিয়ের শেল্টারদাতাদের নাম উন্মচন করে আরো সংবাদ প্রকাশ করা হবে। চিটাগাংরোডের ট্রাফিক পুলিশ বলেন, মহাসড়কের পাশে কোন ধরনের যানবাহন অবৈধ ভাবে পার্কিং করতে দেওয়া হবে না। অবৈধ ভাবে পার্কিং করলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।