রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রূপগঞ্জে সরকারি শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৈষম্য দূর করণে এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা, শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে স্মারক লিপি প্রদান ও মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষকরা। গতকাল ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। মানববন্ধন পূর্বক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সলিম উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুম।

সভায় বক্তব্য রাখেন গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র সাহা, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব, দেবই কাজীরবাগ আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ বশির আহমেদ শাহরিয়ার, চনপাড়া আল আরাফা মাদরাসার সুপার আব্দুর রাজ্জাক, মর্তুজাবাদ দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ, মাওলা আনম বোরহান উদ্দিন, সহিতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আল আমিন, মহাসিন মিয়া, রমজান মিয়া, গোলাকান্দাইল মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম ছাদেক প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, সারা দেশের মতো রূপগঞ্জেও শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে হবে।

এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে এবং জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখতে হবে। শিক্ষা সংস্কার কমিশন গঠন করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ক্ষেত্রে কোনো প্রকার চাকরির জন্য ইন্টারভিও প্রয়োজন হবেনা বলেও তারা দাবি জানান। ####