রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ২

স ম জিয়াউর রহমান
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার -স ম জিয়াউর রহমান।

চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি একটি ট্রাক দোকানে ঢুকে পড়েছে। এতে অন্তত দুইজন নিহত ও ১০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ২৩ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে ১১ টার মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি ৯ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজিচালক, বাইক আরোহী ও দোকানে অবস্থানরতরা গাড়িচাপা পড়ে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।