রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

গোবিন্দগঞ্জে দুর্বৃত্তর আঘাতে আশঙ্কাজনক মুক্তিযোদ্ধা

ফয়সাল রহমান জনি
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিজ বাসায় দুর্বৃত্তের ধারালো বটির আঘাতে আশঙ্কাজনক অবস্থায় এক মুক্তিযোদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শনিবার (২১ সেপ্টেম্বর, ২০২৪) দিনগত মাঝরাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের ঝিলপাড়াস্থ নিজ বাসায় হত্যার উদ্দেশ্যে করা দুর্বৃত্তের হামলায় রক্তাক্ত জখম হন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বীরমুক্তিযোদ্ধা খগেন্দ্রনাথ প্রামাণিক (৭২)। পরে প্রতিবেশিরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তার দুই ছেলে চাকরির সুবাদে বগুড়ায় পরিবার নিয়ে অবস্থান করায় গোবিন্দগঞ্জের বাসায় তিনি একাই

 

প্রতিবেশিরা জানান, আজ তিনি বাসায় একাকী ছিলেন। মাঝরাতে দরজায় শব্দ করায় পরিচিত ভেবে দরজা খুলে দিলে তাৎক্ষণিক এক দুর্বৃত্ত তার ঘরে ঢোকে। পরে দু’জনের ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে থাকা ধারালো বটির উপর্যুপরি আঘাতে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে যান খগেন্দ্রনাথ। এসময়কার চিৎকার-চেচামেচির শব্দে প্রতিবেশিরা এগিয়ে আসার আগেই দুর্বৃত্ত পালিয়ে যায়।

 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার (ভারপ্রাপ্ত) ইনচার্জ (ওসি) আছাদুজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।