বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত 

এসএম শাহাদাত
Update Time : বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

কালিগঞ্জ উপজেলার ফতেপুর শাহাজী পাড়া বায়তুল নূর জামে মসজিদে সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গতকাল মাগরিব বাদ ফতেপুর শাহাজী পাড়া বায়তুল নূর জামে মসজিদে যুব কমিটির উদ্যোগে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

মাওঃ হাফেজ কারী আবু মুসা আল আজাদীর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন হযরত মাওঃ তোফাজ্জেল হোসেন হেলালী।

বিশেষ বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হযরত মাওঃ রওশান আলী,।বক্তারা বক্তব্য নবীজীর জীবনী, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় নবীজীর ভূমিকা তুলে ধরে বলেন রাসুল (সা.)এর পুরো জীবনটাই আমাদের জন্য অনুসরনীয়। রাসুুলের পূর্ণাঙ্গ অনুসরন ছাড়া ইহকালিন শান্তি ও পরকালীন মুক্তির কোন বিকল্প নাই।এসময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ শ্রীপুর ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ, মসজিদ কমিটির সভাপতি আঃ আজিজ সহ বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলমানগন ও এলাকাবাসী।