বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পূর্বাচল উপশহরের শেখ হাসিনার প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

 

রাজউকের পূর্বাচল উপশহরের শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে বরাদ্দকৃত প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের মধ্যে প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন করা হয়েছে। ৯দফা দাবিতে গতকাল ২০সেপ্টেম্বর শুক্রবার পূর্বাচলের ৩শ’ ফুট সড়কের জলসিঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় প্লট বঞ্চিত আদিবাসিন্দারা প্রখর রোদ উপেক্ষা করে এ কর্মসূচিতে অংশ নেয়। জলসিঁড়ি বাসস্ট্যান্ড গোলচত্বরে আয়োজিত মানববন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।

সভায় বক্তব্য রাখেন পূর্বাচলের আদিবাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, পূর্বাচলের আদিবাসিন্দা জিন্নাত আলী, শফিকুল ইসলাম ভুঁইয়া, রাসেল ভুঁইয়া, এডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট আলম হোসেন, এডভোকেট নজরুল ইসলাম, আওলাদ হোসেন ভুঁইয়া, একেএম রিয়াদ ভুঁইয়া কিরণ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পূর্বাচল প্রকল্পের বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের প্লট দিতে হবে। যৌথভাবে বরাদ্দকৃত প্লট আলাদা করে দিতে হবে। নিজের নামে জমি, ঘর-বাড়ি, গাছপালা থাকলে স্বামী ও স্ত্রীকে আলাদা প্লট দিতে হবে।

 

প্লট বুঝিয়ে দেওয়ার পূর্বে আদিবাসিন্দাদের সকল জরিমানা মৌকুফ করতে হবে। বরাদ্দকৃত ৩কাঠা প্লটের পরিবর্তে ৫কাঠা প্লটের আদেবনকারীদের যাচাই-বাছাই করে ৫কাঠা প্লটই দিতে হবে। প্রত্যেক মসজিদের নামে প্লট দিতে হবে। পূর্বাচলে মেডিক্যাল কলেজ স্থাপন করতে হবে। ৩শ’ ফুট সড়কের নাম সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর নামে নামকরণ করতে হবে।

গত ১০বছরে বিশেষ ক্ষমতা আইনে ১৩/এ ধারায় প্লট বরাদ্দ দেয়া শেখ হাসিনাসহ তাঁর পরিবারের সদস্যদের নামে দেয়া সকল প্লট বরাদ্দ বাতিল করতে হবে। পূর্বাচলের বঞ্চিত সকল আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের মধ্যে প্লট বরাদ্দ দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য রাজউক রাজধানীর খিলখেত, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ৬হাজার ২শ’ ২৭একর জমি নিয়ে পূর্বাচল উপশহর নির্মাণের কাজ শুরু করেন।

 

 

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)