রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

জেলখানা থেকে পলাতক হত্যা মামলার আসামী গ্রেপ্তার 

রাজ উদ্দিন
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

 

 

 

নরসিংদী জেলা-

 

 

নরসিংদী জেলা কারগার থেকে পলাতক হত্যা মামলার আসামি আবু কালাম (২৫) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা পুলিশ।

 

সে সদর উপজেলার মাধবদী থানাধীন উত্তর ভাসানিয়া (পাচানী) গ্রামের আবু সিদ্দিক মিয়ার ছেলে।

 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গ্রেপ্তারকৃত আসামীর নিজ গ্রাম থেকে গ্রেপ্তার  করা হয় বলে নিশ্চিত করেন, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। তার বিরুদ্ধে মাধবদী থানায় ৩০২/৩৪ ধারা একটি হত্যা মামলা রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন জানান, গত ১৯ জুলাই নরসিংদী জেলখানায় দুষ্কৃতকারীদের আক্রমণে কারারক্ষীদের অস্ত্র লুটের ঘটনার পর সেখানে থাকা সকল বন্দী পালিয়ে যায়। এ ঘটনার পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান জেল পলাতক আসামীদের দ্রুত গ্রেপ্তার করতে নির্দেশ প্রদান করেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তছলিম উদ্দিনের নেতৃত্বে পুলিশে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি পলাতক বন্দীদের একজন এবং উপরোক্ত হত্যা মামলার আসামি। গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।