বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া মোবাইলসহ যুবক গ্রেফতার 

মোহাম্মদ আবু নাছের,
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন ও বিভিন্ন সরঞ্জামসহ রবিউল হাসান অপি নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছয়ানী টবগা গ্রামের বসতঘর থেকে এসব সরঞ্জাম উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।

 

রবিউল হাসান অপি (২৫) চাটখিল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম ছয়ানী টবগা গ্রামের আলী মিয়া ব্যাপারী বাড়ির মো. বেলাল হোসেনের ছেলে।

 

জানা যায় , গত ৫ আগস্ট শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর দুষ্কৃতকারীরা চাটখিল থানায় হামলা ও অগ্নিসংযোগ করে। এ সময় দুর্বৃত্তরা থানার আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে রবিউল হাসান অপির বসতঘর থেকে চাটখিল থানা থেকে লুট হওয়া তিনটি মোবাইল ফোন, দুটি ব্যাগ, একটি রেইন কোট ও দুটি চার্জার উদ্ধার করে।

 

চাটখিল থানার ওসি মুহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সরকার পতনের পর চাটখিল থানায় হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নেয় দুর্বৃত্তরা। গ্রেফতারকৃত অপির বসতঘর থেকে থানা থেকে লুট হওয়া মোবাইল ফোনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তাকে সোমবার বিকেলে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

ওসি আরো বলেন, আমাদের চাটখিল থানা পুলিশের অনেক অস্ত্র এখনো পাওয়া যায়নি। যে কারণে অস্ত্র উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।