রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

পটুয়াখালী দুমকিতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, প্রেসক্লাবের নিন্দা

মোঃ মামুন খান
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

 

মোঃ মামুন খান বরিশাল বিভাগীয় প্রতিনিধি

ঘটনায় সংশ্লিষ্টতা না থাকলেও পটুয়াখালীর দুমকিতে সাংবাদিক দেলোয়ার হোসেনকে ষড়যন্ত্রমূলক আসামি করে মামলায় জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংবাদকর্মীরা। শুক্রবার সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে এ নিন্দা ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব দুমকির সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা প্রকৌশলী মো. কামাল হোসেন, দৈনিক কালবেলার প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম রন্টি বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বেশ কিছুদিন আগে বাউফলের সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ও তার ছেলে বগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদের অবৈধ ইটভাটা নিয়ে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় পর পর দুটি নিউজ প্রকাশিত হয়। তার জের ধরে গত (৬ আগস্ট) আব্দুল মোতালেব হাওলাদারের স্ত্রী মোসাম্মৎ রেহেনা বেগম তার বসতঘর ভাঙচুর ও লুটপাট হয়েছে মর্মে পটুয়াখালী আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনালে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। বর্তমান মামলাটি পি বি আই তদন্তাধীন। তাই আগামী ৫ দিনের মধ্যে এই মিথ্যা মামলা থেকে সিনিয়র সাংবাদিক মো. দেলোয়ার হোসেনকে অব্যাহতি না দিলে পরবর্তীতে কঠোর কর্মসূচি হাতে নেওয়া হবে। পাশাপাশি এই মিথ্যে মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংবাদকর্মীর।