রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নিখোঁজ তিন শিশুর লাশ উদ্ধার ।

রফিকুল ইসলাম রফিক
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর, ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ৪ শিশুর মধ্যে তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ১ শিশু, বৃহস্পতিবার সকাল থেকে জেলার নাগেশ্বরী, উলিপুর ও চিলমারী উপজেলার একজনকে উদ্ধার করে  স্থানীয়রা।

বুধবার দুপুরে নারায়নপুরে নিজ গ্রামে ব্রহ্মপুত্রে গোসল করতে নামে কয়েক শিশু। এসময় হঠাৎ ঝড়ো হাওয়ায় ওঠা ঢেউয়ে চার শিশু নিখোঁজ হয়। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নদে অনুসন্ধান চালিয়েও খোঁজ মেলেনি। শেষে বৃহস্পতিবার সকাল থেকে নদের ভাটিতে বিভিন্ন স্থান থেকে তাদের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। বৃহস্পতিবার দুপুর ১২ টা পর্যন্ত নিখোঁজ আঁখি খাতুনের সন্ধান মেলেনি।

উদ্ধার হওয়ার  লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলো, নারায়নপুরের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭) এবং আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এখনও নিখোঁজ রয়েছে আহাদ আলীর মেয়ে ও আতিকের বোন আঁখি খাতুন (৯)।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার ভাটিতে নাগেশ্বরীর কচাকাটা থানা এলাকায় আতিক হোসেনের ভাসমান লাশ উদ্ধার করে স্থানীয়রা। পরে আরও ভাটিতে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়ন এলাকায় নাজমুল এবং চিলমারীর রানীগঞ্জ ইউনিয়ন এলাকায় জুয়েলের লাশ ব্রহ্মপুত্রে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। স্রোতে ভেসে যাওয়ায় লাশগুলো ভিন্ন ভিন্ন স্থানে উদ্ধার হয়েছে।