রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

রূপগঞ্জে নবনিযুক্ত ইউএনও’র সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

রূপগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে হাই স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা করেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আশরাফুল আলম সিদ্দিকী, উপস্থিত ছিলেন সলিমউদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর মালুম, মুড়াপাড়া সরকারি পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, কাজী আব্দুল হামিদ হাই স্কুলের প্রধান শিক্ষক গোলাম আহসান হাবীব, আব্দুল হক ভূইয়া ইন্টান্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফেরদৌস আরা খান, কামসাইর ইমান ভূইয়া ক্রিয়েটিভ হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ নওয়াব ভূইয়া,গন্ধর্বপুর হাই স্কুলের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ নাজমুল হাসান, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ হোসেন মোল্লা, নাওড়া হাজী ইয়াদ আলী ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র বিশ্বাস, কাজী মহিউদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুল কবির, মাঝিনা মৌজা আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার সুপার মাওলানা আলমগীর হোসেন প্রমুখ।

 

শিক্ষকরা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দেন এবং বলেন শিক্ষার মানোন্নয়ন করতে হলে শিক্ষার্থীদের এখন নিয়মিত ক্লাস করতে হবে। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিতি কম হচ্ছে। এতে অভিভাবকদের সচেতন হতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের বলেন- শিক্ষার্থীদের মন অনেক নরম, ওরা ছোট মানুষ, ওরা অবুঝ, ওদের আদর করতে হবে। ওদের সাথে মিশতে হবে, বুঝাতে হবে।

এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের নিয়মিত ক্লাস করতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। সামনে বার্ষিক এবং এস,এস,সি পরিক্ষা।