বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

ডুমুরিয়ায় মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাহতাব হোসেন
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া খুলনা।
ডুমুরিয়ার আরাজি সাজিয়াড়া আইতলা আদর্শ মৎস্যজীবী গ্রাম সমিতি, ডুমুরিয়া, খুলনার আয়োজনে সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ সুনীল সমুদ্র অর্থনীতির সুফল আনয়ন ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে গৃহীত সরকারি প্রকল্প প্রকল্প বাস্তবায়নেঃ মৎস্য অধিদপ্তরসহ-বাস্তবায়নকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) মাছ ও চিংড়ির উত্তম চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
বুধবার সকাল ১০টায় ডুমুরিয়া মৎস্যবীজ উৎপাদন খামার, ২৫ জন বাছাই কৃত চাষীদের নিয়ে ১দিনের‌ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল,
উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুবকর সিদ্দিক, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া উপজেলা মৎস্য ফার্মের ক্ষেত্র সহকারী জে এম নিজাম উদ্দিন, মোঃ আলাউদ্দিন ও এস ডি এফ ক্লাস্টার অফিসার ওয়াকিবুন্নেছা, প্রমুখ। প্রধান অতিথি বলেন বাংলাদেশের সমুদ্রের আয়তন বেশি বড় নয়। সমুদ্রকে বাঁচিয়ে রাখতে না পারলে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। বলার সময় অনেকেই বিশাল সমুদ্র বললেও বাংলাদেশের সমুদ্র অঞ্চল বড় নয়। সমুদ্রের আয়তনে পৃথিবীর ১৫১টি দেশের মধ্যে বাংলাদেশর অবস্থান নিচের দিক থেকে ১৩তম। যেহেতু আমাদের সমুদ্র অঞ্চল ছোট তাই আমাদের সমুদ্র রক্ষার ক্ষেত্রেও অধিক যত্ন নিতে হবে। টেকসই পরিকল্পনা ছাড়া কোনো কোনো কাজকর্ম সমুদ্রে করা যাবে না। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো: আবুবকর সিদ্দিক বলেন নদী ও সমুদ্রের উপর চাপ কমাতে জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে মাছ ও চিংড়ি চাষের পরামর্শ দেন। তিনি আরও বলেন প্রকল্প হতে মাছ চাষের জন্য গ্রাম সমিতির উক্ত প্যাকেজের সবাইকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।