বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

মিথ্যা সংবাদ প্রচারে বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু। 

উসমান গনি
Update Time : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

 

উসমান গনি স্টাফ রিপোর্টার বিবি আর নিউজ,

শ্রীপুর গাজীপুর।

 

গাজীপুরের মা মাটি মানুষের নেতা অধ্যাপক  ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু এর বিরুদ্ধে মিথ্যা সাজানো বিভ্রান্ত মূলক সংবাদ প্রকাশে মাওনা বেগম আয়েশা অডিটোরিয়াম  এক সংবাদ সম্মেলন করেন।

 

সে সময় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন পাঠ করেন।

 

তিনি বলেন সম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে একাত্মতা প্রকাশ করে স্বৈরাচারী শেখ হাসিনাকে ক্ষমতা চুক্ত করতে ঢাকা এবং শ্রীপুর সকল আন্দোলনে  সুপরিকল্পিত কেন্দ্রীয় নির্দেশনা সফলভাবে সম্পন্ন  করছি।

 

তিনি আরো বলেন স্বৈরাচার সরকারের নেতাকর্মী ও তাদের দোসরা সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার লিপ্ত হয়েছে। আপনারা জানেন দেশ যখন চরম সংকট থেকে উত্তরণ হয়েছে একটি সুন্দর বাংলাদেশের প্রতি এগিয়ে যাচ্ছে এই আওয়ামী লীগ দোসররা সামাজিক  যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন   মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ব্যর্থ হয় আওয়ামী লীগ পেতাত্মারা বিভিন্ন জাতীয় গণমাধ্যমের সাংবাদিকদের বানোয়াট,  মিথ্যা, সাজানো তথ্য দিয়ে বিভ্রান্ত মুলক সংবাদ প্রকাশ করাচ্ছে।

 

এরই পরিপ্রেক্ষিতে  ৯  সেপ্টেম্বর সোমবার একটি জাতীয় দৈনিকে ” ৪০০ শ কোটি টাকার বাণিজ্য গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে কমিটি গঠন বিএনপির এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছে। সাংবাদে উল্লেখিত পুরো ঘটনাটি সম্পূর্ণ কাল্পনিক। ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে গাজীপুর জেলা ও শ্রীপুরে বিএনপি কোন ধরনের কমিটি গঠন করেননি।

 

এই সংবাদে আমার নাম উল্লেখ করা হয়েছে।  বলা হয়েছে উপদেষ্টা আমি। আপনারা সমাজের দর্পণ কিন্তু এমন সংবাদে আমার নেতা কর্মী ও এলাকাবাসী বিভ্রান্ত হচ্ছে। ব্যক্তি জীবনকে প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্ত করছে। এমনকি সামাজিক মর্যাদাও ক্ষুন্ন করছে। অসত্য বানোয়াট ভিত্তিহীন  এমন সংবাদে আমি মর্মাহত হয়েছি।আপনাদের কাছে  কাছ থেকে এরকম মনগড়া মিথ্যার সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।