রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ

উজ্জ্বল রায়
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

 

 

 

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ। নড়াইলে যোগদান করেছেন নবাগত পুলিশ সুপার কাজী এহসানুল কবির। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে তিনি যোগদান করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপাররা ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে দেন।

পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পাবনা জেলার সদর থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি ২৭ তম বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি চাকুরী জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা; ময়মনসিংহ সদর, ময়মনসিংহ জেলা; ৬ এপিবিএন, বরিশাল এ দায়িত্ব পালন করেছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সার্কেল; নোয়াখালী জেলার বেগমগঞ্জ সার্কেল; ডিএমপি ঢাকায় পিওএম উত্তর বিভাগে সফলতার সহিত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে BANFPU-2, দারফুর, সুদান মিশন সম্পন্ন করেন। অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ হেডকোয়ার্টার্সে ফিন্যান্স এন্ড ডেভেলপমেন্ট উইং এ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ পুলিশ সুপার হিসেবে পিবিআই, বগুড়া জেলায় কর্মরত ছিলেন।

তিনি বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পুলিশ সুপার দুই ছেলে সন্তানের জনক।