রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

শিরোনাম:
নয়াদিগন্তে প্রকাশিত প্রতিবেদনকে অসত্য ও বিভ্রান্তিকর দাবি করে প্রতিবাদ সংগ্রাম, ত্যাগ ও জনসম্পৃক্ততার প্রতীক সেলিম সরকার মেঘনায় আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গড়তে কিশোরীদের প্রশিক্ষণ দিল ব্র্যাক মেঘনায় প্রবাসীর স্ত্রী নিখোঁজ, স্থানীয়দের ভিন্নমত মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা মেঘনায় এনসিপির পদযাত্রা ও পথসভা রোববার মেঘনায় চুরি হওয়া অটোরিকশার ব্যাটারিসহ আটক-২ নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময়
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বাকেরগঞ্জে নদীতে মাছ ধরতে নেমে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

মোঃ মামুন খান
Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

 

মোঃ মামুন খান বরিশাল প্রতিনিধি

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ১১ নং ভরপাশা ইউনিয়নের খেজুয়া ভরপাশা গ্রামের ৭ নং ওয়ার্ডের মো: আবুল বিশ্বাসের পুত্র মো: কাওছার বিশ্বাস (৩৭) নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে।

জানা যায়, নিহত কাওসার বিশ্বাস বাড়ির পাশেই শ্রীমন্ত নদীতে সকাল ১০ টায় মাছ শিকার করতে গিয়ে পানিতে ডুবে যায়। কৃষক কাওসার মাছ শিকারের জন্য প্রতিদিন নদীতে চুঙ্গা পুতে রাখতেন। সেই চুঙ্গা নদী থেকে তুলতে গিয়ে পানিতে ডুব দেয় এরপরই তিনি নদীতে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা প্রথমে কাওসারকে ২ ঘন্টা খোঁজাখুঁজি করে সন্ধান পায়নি। পরবর্তীতে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল দুপুর ১২ টায় শ্রীমান্ত নদী থেকে কাওসারের মৃতদেহ উদ্ধার করেন।