বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিএম কলেজ শিক্ষার্থীদের পাল্টাপাল্টি মানববন্ধন

মোঃ মামুন খান
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

 

বরিশাল প্রতিনিধি মোঃমামুন খান

বিরোধপূর্ণ বাড়ি দখলকরাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বরিশালে। মঙ্গলবার বিকেলে স্ব-স্ব ক্যাম্পাসের সামনে ওই মানববন্ধন করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।

জানা গেছে, সোমবার রাতে নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়ার পরিবারের বাড়ি দখল করতে হামলা চালান সমন্বয়ক পরিচয়ে বিএম কলেজের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান রাফি, এস এম হাসান রাজু, নাহিদ আলমসহ প্রায় ২০ জন।

এ সময় ববি শিক্ষার্থী তাসনুভা চৌধুরী জোয়া ও তার মা শাহীনা ইয়াসমিনকে হেনস্তা করা হয়। বাড়িটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সেই মামলা তুলে নিতে ওই শিক্ষার্থীর বাবা ফরহাদ আলম চৌধুরীকে উঠিয়ে নিয়ে মেরে ফেলার হুমকি দেন ওই যুবকরা। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও জড়িতদের বিচার দাবি করেন শিক্ষার্থীরা।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিএম কলেজের সমন্বয়ক মুস্তাফিজুর রহমান রাফির ওপর হামলা চালানো হয়েছে জানিয়ে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি হয়।

এদিকে বিএম কলেজের শিক্ষার্থীরা বলেন, এ হামলায় জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার করতে হবে। সব অভিযোগ মিথ্যা বলেও জানান তারা।