বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনাম:
নৌপুলিশের অভিযানে মেঘনায় বালু দস্যু চক্রের সদস্য খলিল গ্রেপ্তার দাউদকান্দিতে পান্তা-ইলিশ নয়, ‘রুই-ইলিশে’ নববর্ষে ভিন্নমাত্রা এইচএসসি প্রস্তুতি জোরদারে মেঘনায় শিক্ষক-অভিভাবক মতবিনিময় মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার মেঘনায় চন্দনপুর প্রিমিয়ার লিগের ফাইনাল অনুষ্ঠিত ২৭ বছর পর দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়ের বন্ধুদের মিলনমেলা মেঘনায় চাঁদাবাজি মামলার আসামি ইমরান গ্রেপ্তার মেঘনায় সামা কবরস্থানে উন্নয়ন আলোচনা ও বিশেষ দোয়া ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান

Reporter Name
Update Time : বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

২ রানে ২ উইকেট হারিয়ে কী চাপেই না পড়েছিল পাকিস্তান! তবে সেই চাপ উড়ে গেল ফখর জামানের ঝোড়ো ব্যাটিংয়ে। বাকি কাজটা সারলেন শোয়েব মালিক। তাতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতল সরফরাজ আহমেদের দল।
প্রাথমিক পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দেখায় হেরেছিল পাকিস্তান। তবে ফিরতি দেখায় অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা নেয় প্রতিশোধ। গতকাল রোববার ফাইনালে অস্ট্রেলিয়াকে আরেকবার হারিয়ে চ্যাম্পিয়নও হলো টি-টোয়েন্টি র?্যাঙ্কিংয়ের শীর্ষ দলটি। হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রান করেছিল অস্ট্রেলিয়া। পাকিস্তান সেটি পেরিয়ে যায় ৬ উইকেট আর ৪ বল হাতে রেখেই।