রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

এলাকাবাসীর সাধুবাদ, সিদ্ধিরগঞ্জে ভাড়াটিয়াদের ভাড়া মওকুফ করলেন আ’লীগ নেতা তোফায়েল

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাসের কারনে প্রতিটি দেশের মত বাংলাদেশের জনগনও আতংকে দিন যাপন করছেন। মহামারির বিস্তার রোধে শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারী ও বেসরকারী সকল প্রতিষ্ঠান ইতিমধ্যেই বন্ধ ঘোষনা করেছে সরকার। লকডাউন করা হয়েছে কিছু এলাকা। ফলে কর্মহীন হয়ে পড়েছে লাখো মানুষ। নিন্ম আয়ের মানুষের ভোগান্তি চরমে পৌছেছে। কিন্তু আশার কথা হলো দেশের এই সংকটময় মূহুর্তে অনেক বিত্তবানরাই এগিয়ে এসেছে মানবতার সেবায়। আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায়দের দিকে। ঠিক তেমনই নাসিক ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। নিজ বাড়ীর ভাড়াটিয়াদের চলতি মাসের বাড়ী ভাড়া মওকুফ করেছেন তিনি। এতে করে কিছুটা হলেও স্বস্তির ফেলছেন ভাড়াটিয়ারা। নাসিক ৩ নং ওয়ার্ডের আওয়ামীললীগ নেতা তোফায়েল হোসেন বলেন, বাংলাদেশ এখন বিপর্যয়ের মুখে। শুধুমাত্র সরকারের পক্ষে একা এই বিপর্যয় কাটিয়ে উঠা অসম্ভব। তাই সকলের উচিৎ নিজ অবস্থানে থেকে সামর্থ্য অনুযায়ী একে অন্যের পাশে দাড়ানো। তিনি আরও বলেন, প্রতিটি বাড়ীওয়ালার উচিৎ এমন পদক্ষেপ গ্রহন করা। কারন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কেউই নিজেদের দায়িত্ব এড়াতে পারিনা। এ ব্যাপারে ভাড়াটিয়ারা বলেন, তোফায়েল হোসেনের এমন মহৎ উদ্যোগে আমরা শুধু অভিনন্দন নয় কৃতজ্ঞতাও জ্ঞাপন করছি। তিনি সকল বাড়ীওয়ালাদের জন্য আদর্শ। তার সাথে যদি সকলেই একাত্বতা ঘোষনা করে তাহলে সাধারন মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে। নাসিক ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা তোফায়েল হোসেনের এমন পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।