রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রুহুল আমিন মোল্লা

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। নারায়ণগঞ্জ জেলা সমিতির পক্ষ থেকে “নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরষ্কার ২০১৮” আয়োজন করা হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত জেলার বিভিন্ন ব্যাক্তিদেরকে এ পুরষ্কার দেয়া হবে। এ উপলক্ষ্যে আগামী ১৬জুলাই জাতীয় গ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. সেলিনা হায়াত আইভি। নাসিকসহ জেলার অন্যান্য পৌরসভার সকল কাউন্সিলরদের মধ্য থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে রুহুল আমিন মোল্লাকে জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে রুহুল আমিন মোল্লাকে সম্মাননা পুরষ্কার, সনদ প্রদান ও উত্তরিয় পরিয়ে দিবেন প্রধান অতিথি। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতিক) এমপি, সাধারণ সম্পাদক কে. এম আবু হানিফ হৃদয় সহ সমিতির অন্যান্য সদস্যরা।
এদিকে জেলার শ্রেষ্ঠ কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা ও নারায়ণগঞ্জ জেলা সমিতিকে ধন্যবাদ জানিয়েছেন নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। তিনি আরও বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত কাউন্সিলর। জনগণের জন্যই আজ আমি এ অবস্থানে এসেছি। তাই এই সম্মাননা আমি আমার এলাকার জনগনকে উৎসর্গ করছি। এই সম্মাননার দাবিদার আমার এলাকার জনগণ। আমি ভবিষ্যতে আমার এলাকার জনগণের আরো সেবা করে যেতে চাই। এবং সবাই আমার জন্য দোয়া করবেন যেনো মহান সৃষ্টিকর্তা আপনাদের জন্য আরো ভালো কাজ করার জন্য আমাকে বাচিয়ে রাখে।