রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
ভাওরখোলায় শুরু হচ্ছে আন্তঃ ইউনিয়ন প্রিমিয়ার লীগ, প্রস্তুত ‘নর্থ ব্রাদার্স’ ঈদ উপলক্ষে মেঘনায় নিরাপত্তা জোরদার করেছেন ইউএনও মৌসুমী আক্তার মেঘনায় শীতবস্ত্র বিতরণে সেনাবাহিনী, উপকৃত অসহায় মানুষ ইউএনওর সরেজমিন উপস্থিতিতে কমছে অনিয়ম, বাড়ছে স্বচ্ছতা একজন জামাল হোসেন, আর দায়হীন কলমের কাঠগড়া শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান দুই হাত নেই, তবু থেমে নেই আরশাদুলের জীবনসংগ্রাম ও শিক্ষার লড়াই মেঘনায় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন মেঘনায় চুরি ঠেকাতে গ্রামবাসীর প্রহরী, তবু থামছে না চুরির ঘটনা পরীক্ষা বর্জন করে দাবিদাওয়ার নামে শিশুদের জিম্মি করা কি শিক্ষকতার দায়িত্ব?
ব্রেকিং নিউজ:

কুমিল্লা জেলার প্রতিটি থানায় সংবাদদাতা নিয়োগ দিচ্ছে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কুমিল্লার কথা’। আপনি যদি সাংবাদিকতায় আগ্রহী হন, সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে চান, তাহলে এ সুযোগ আপনার জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 'কুমিল্লার কথা' অফিসে বা নিন্মে দেয়া মোবাইল নাম্বারে।

কোরবানির গোস্ত গরিব-দুঃখীদের মধ্যে বিলিয়ে আনন্দ ও সওয়াব পাওয়া যায় : হাবিবউল্লাহ কাঁচপুরী

Reporter Name
Update Time : রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদ-উল-আযহার আনন্দ গরীব, দু:খী, দুস্থ্য, অসহায় মানুষের মাঝে ছড়িয়ে দিতে, তাদের মুখে ঈদের হাসি ফুটাতে ঈদের দ্বিতীয় দিনে কোরবানীর গোস্ত বিতরণ করেছেন ওলামালীগের কেন্দ্রীয় কমিটির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাফেজ মাওলানা হাবিবউল্লাহ কাঁচপুরী। আজ মঙ্গলবার দুপুরে হাবিবউল্লাহ কাঁচপুরীর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিলে অবস্থিত নিজ বাসভবনে দুই হাজার দুস্থদের মাঝে এক কেজি করে কোরবানীর গোস্ত বিতরণ করেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ওলামালীগের সারাধন সম্পাদক আবুল হাসান শরীয়তপুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মনিরুল ইসলাম রবি, মোক্তার হোসেন সরকার, জাহাঙ্গীর আলম, জাগনআলীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় হাবিবউল্লাহ কাঁচপুরী সাংবাদিকদের বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষাই দেয়। ঈদুল আজহা একই সঙ্গে ত্যাগ এবং আনন্দের। পরিবার পরিজন মিলে এক সঙ্গে ঈদ উদযাপন করার মধ্য দিয়ে এ আনন্দের ধারা বইয়ে যায়। বিশেষ করে শিশু-কিশোররা এক নির্মল আনন্দে মেতে ওঠে। পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি মানুষের মধ্যে ত্যাগের আবহ নিয়ে আসে। কোরবানির গোস্ত গরিব-দুঃখীদের মধ্যে বিলিয়েও অপার আনন্দ ও সওয়াব পাওয়া যায়। ধর্মীয় বিধানও এমনই। ঈদুল আজহাকে কেবল পশু জবাই আর মাংস খাওয়ার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। কোরবানির ত্যাগের যে মহান আদর্শ সেটি ছড়িয়ে দিতে হবে সর্বত্র। মনের পশুকে পরাস্থ করে মানবিকতার উন্মেষ ঘটানোই হচ্ছে কোরবানী।